parbattanews

তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা ‘ওয়িকায়া’ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা ব্যক্তিদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এই স্থগিতাদেশ সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, যার মধ্যে ওমরাহ যাত্রীদের জন্য ইস্যুকৃত ভিসাও অন্তর্ভুক্ত।

কর্তৃপক্ষ ওই সব ব্যক্তির জন্য সব ধরনের প্রবেশ ভিসা স্থগিত করছে যারা সৌদি আরবে পৌঁছানোর আগের ২১ দিনের মধ্যে এই তিনটি দেশে অবস্থান করেছেন এবং কোনো তৃতীয় দেশের মধ্য দিয়ে ভ্রমণ করেছেন।

ওয়িকায়া রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো-ব্রাজাভিল থেকে আসা ভ্রমণকারীদের জন্য বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা ঘোষণা করেছে। ইবোলা-আক্রান্ত এসব দেশ থেকে আসা দর্শনার্থীদের সীমান্তে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রোগের ওপর নজরদারির মধ্য দিয়ে যেতে হবে। ওয়িকায়া নিশ্চিত করেছে, ২০১৯ সালের পর থেকে সৌদি আরবে ইবোলার কোনো রোগী শনাক্ত হয়নি।

সূত্র: আরব নিউজ।

Exit mobile version