parbattanews

তীব্র স্রোতের কারণে বিলাইছড়ি-রাঙামাটি নৌ চলাচল বন্ধ  

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার  রাইখ্যাং নদীতে তীব্র স্রোতের কারণে বিলাইছড়ি থেকে রাঙামাটি লাইনের নৌ চলাচল বন্ধ রয়েছে।

কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে রাইখ্যাং নদীতে তীব্র স্রোত তৈরী হয়েছে। যার কারণে বৃহস্পতিবার (৯ জুলাই ) সকালে বিলাইছড়ি থেকে রাঙামাটি লাইনের নির্ধারিত নৌ-যানগুলো চলাচল বন্ধ রয়েছে। এদিকে নির্ধারিত সময়ের বোট চলাচল করতে না পারাই নিয়মিত যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পরেছে।

বিলাইছড়ি-রাঙামাটি লাইনের বোট চালক মোঃ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, তীব্র স্রোতের কারণে জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে বৃহস্পতিবার সকালে বিলাইছড়ি থেকে রাঙামাটি লাইনের বোট যেতে পারেনি এবং রাঙামাটি থেকেও বিলাইছড়িতে বোট  আসতে পারেনি।

তিনি জানান, আগামীকাল পরিস্থিতি স্বাভাবিক হলে যথারীতি লাইনের বোট চলবে।

তিনি আরও জানান, খুশির খবর হলো পানি যদি কমে না যায়, তবে কাল বা পরশু থেকে বিলাইছড়ি থেকে রাঙামাটি পর্যন্ত  এক বোটেই চলাচল করা যাবে।

Exit mobile version