parbattanews

তৃতীয় বলেই স্টাম্প ভাঙলেন নাসিম শাহ

এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান আর শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। প্রথম ওভারটি করেন নাসিম শাহ। ওভারের তৃতীয় বলেই কুশল মেন্ডিসের স্টাম্প উড়িয়ে দিলেন পাকিস্তানের ডানহাতি এই পেসার।

কুশল ১৪২ কিলোমিটার গতির বলটি যেন বুঝতেই পারেননি। ডিফেন্ড করার আগেই উড়ে যায় তার অফস্টাম্প। গোল্ডেন ডাকে ফেরেন লঙ্কান ওপেনার।

Exit mobile version