parbattanews

থানচিতে ওপেন হাউজ ডে পালিত

থানচি প্রতিনিধি:

‘পুলিশ জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে থানা পুলিশের আয়োজনে থানচিতে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা জনসেবা কেন্দ্রে (ঘোলঘরে) অনুষ্ঠানে আয়োজন করা হয়।

থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার ভুইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‍উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মার্মা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোসলেম উদ্দিন, সাবেক সভাপতি নুরুল কবির, স্বপন কুমার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জয়নাল আবেদিন, নুরুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস আই মোশারফ, এস আই সুমন কান্তি দে, এ এস আই রুপন মিত্র, নারী পুলিশ প্রিয়াঙ্কা দে, নায়েক অজিৎ প্রমুখ।

Exit mobile version