parbattanews

থানচিতে শিশুকন্যা ধর্ষণের ঘটনায় চাকমা সার্কেল চিফের নিন্দা

চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়

বান্দরবানের থানচি উপজেলায় বড়ুয়া যুবক কর্তৃক পাঁচ বছর বয়সী এক ত্রিপুরা শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

২৫ মে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে ভুক্তভোগী শিশুটি ও তার পরিবারের নিরাপত্তা, চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বান্দরবান জেলার থানচি উপজেলার থানচি সদর ইউনিয়নে বিজয় বড়ুয়া নামের এক তরুণের বিরুদ্ধে ৫ বছর বয়সী এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ২৩ মে দুপুর আনুমানিক ১২টার দিকে থানচি বাজার এলাকার মল্লিকা বড়ুয়ার বাড়িতে ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং এর প্রতিবাদে ফুঁসে উঠেছে পার্বত্যাঞ্চল।

Exit mobile version