দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প


ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে দেশটির হরমুজগান ও কারমান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।
ইরানের বার্তাসংস্থা মেহের নিউজ জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সারগাজ এলাকার নিকটে। ভূমিকম্পের কম্পন আশপাশের কয়েকটি এলাকাতেও অনুভূত হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এদিকে, সোমবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। বহু ভবন ধসে পড়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ওই সময় অনেক মানুষ কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। শক্তিশালী কম্পনে বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে ভূমিকম্পের ভয়াবহতা ফুটে উঠেছে।
সূত্র: মেহের নিউজ
















