parbattanews

দখলদার ইসরায়েলি বোমা হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নারী ও শিশুসহ আহত হয়েছেন বহুসংখ্যক মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরার প্রেতিবেদন জানায়, শনিবারও দিনজুড়ে গাজায় ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এর ফলে কমপক্ষে ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং বন্দিদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে শুক্রবার মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চল-অর্থাৎ সর্বত্র ব্যাপক হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী। হামলায় অন্তত ৬২ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা।

বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে শাবৌর এবং তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই দুই ঘাঁটি থেকেই সর্বশেষ এই হামলা পরিচালনা করা হয়েছে।

 

Exit mobile version