parbattanews

দিঘীনালায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী’তে মঙ্গলশোভাযাত্রা

Sri krisna pic 04-09-2015

নিজস্ব প্রতিনিধি:
দিঘীনালায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বের করেছে শ্রী শ্রী সনাতন শিব মন্দির পরিচালনা কমিটি।

শুক্রবার সকালে সনাতন শিব মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার থানা বাজার, উপজেলা কমপ্লেক্স এবং বোয়ালখালী নতুন বাজার প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি শিব মন্দিরে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।

সনাতন শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী নলেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিঘীনালা জোন অধিনায়ক লে. কর্নেল মহসিন রেজা পিএসসি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. কাশেম, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের সদস্য মৃদুল সেন প্রমূখ।

আলোচনাসভায় বক্তারা দেশবাসীর মঙ্গলকামনা করে ভগবান শ্রী কৃষ্ণের স্মৃতিচারণ করেন।।

Exit mobile version