দীঘিনালায় বন্যাকবলিত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার মেরুং ইউনিয়নের সোবাহানপুর এলাকায় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলে।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেন ৪ ইবি দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মোহাম্মদ শায়খ উদ্দিন সাকলাইন।
এ সময় সোবাহানপুর এলাকা ও আশপাশের ৪৬৭ জন পাহাড়ি ও বাঙালি রোগীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
