দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের পূর্ব হাচিনসনপুর এলাকায় ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মাছ ধরার চাই বা ফাদ বসালে সেই চাইয়ে আটকা পড়ে| উদ্ধার সাপটি পরে স্থানীয় বাসিন্দারা বন বিভাগে হস্তান্তর করেন।
সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব হাচিনসনপুর এলাকার একটি নালায় স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিনের মাছ ধরার জন্য একটি চাই বসান| পরে সেই চাই’য়ে আটকা পড়ে বার্মিজ প্রজাতির এ অজগর সাপ।
খবর পেয়ে সেখান থেকে সাপটি উদ্ধার করেন ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংগঠক হৃদয় বড়ুয়া।
পরে স্থানীয়দের সহযোগিতায় অজগর সাপটিকে মেরুং রেঞ্জের বন বিভাগের কাছে হস্তান্তর ক হয়।
