parbattanews

দীঘিনালায় বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা

দীঘিনালা উপজেলায় মহামানব গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতিবিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা (বুদ্ধপূর্ণিমা) ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পালন করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, দীঘিনালা থানা শাখার আয়োজনে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন দীঘিনালা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিউল আলম।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সভাপতি প্রজ্ঞাজ্যোতি মহাথেরো, সাধারণ সম্পাদক লোকমিত্র স্থবির, তথ্য ও প্রচার সম্পাদক করুণা বংশ স্থবির এবং পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, দীঘিনালা থানা শাখার সভাপতি জ্ঞানরত্ন মহাস্থবির।

শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Exit mobile version