দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের কবাখালী বাজার, মুসলিম পাড়া , হাসিনসনপুর কিছু অংশ ও জয়কুমার কর্বারী পাড়ার কিছু অংশ ট্রান্সমিটার বিকল হওয়ার কারনে গত ১০ দিন ধরে বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যে আছে। আর কত দিন অপেক্ষা করতে হবে ট্রান্সমিটার আসার জন্য এ প্রশ্ন এলাকাবাসীর?
এদিকে এলাকায় পানির সংকট দেখা দিয়েছে, এ কারণে বিদ্যুৎ না থাকায় পাম্প দিয়ে পানি তুলতে পারছেনা বৃষ্টি পানি পান, গোসল ও নানা কাজে ব্যবহার করে পানিবাহিত রোগসহ জ্বরে আক্রান্ত হচ্ছে অনেকে। আসন্ন রোজার আগে যদি ট্রান্সমিটার লাগানো না হয় তাহলে বেশি বেকায়দায় পড়বে কবাখালী এলাকাবাসী।
দীঘিনালা বিদ্যুৎ অফিসের কর্মচারী মোঃ জয়নাল আবেদিন জানান, রমজানের আগেই ট্রান্সমিটার লাগানো হবে। যোগাযোগ ব্যবস্থার কারনে ট্রান্সমিটার আনতে দেরি হচ্ছে। এলাকাবাসী তাড়াতাড়ি সম্ভব ট্রান্সমিটার লাগানোর দাবী করেন।
