parbattanews

দীঘিনালার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ

ধর্ষক শহিদুল ইসলাম

দীঘিনালায় ৫ম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় শহীদুল ইসলামের নাম অভিযোগ করেছে শিশুটির ম।| শহিদুল ইসলাম ছোট মেরুং বাজার সংলগ্ন ২ নং কলোনীর আলী আহম্মদের পুত্র।

বুধবার(২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার সময় উপজেলার ছোট মেরুং এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, হারানো মোবাইল খোঁজার অজুহাতে শহিদুল ইসলাম ধর্ষিতাকে জঙ্গলে নিয়ে গিয়ে সেখানে ধর্ষণ করেন।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, র্ধষণের শিকার শিশুর স্বজন থানায় এসে অভিযোগ করেছে। ধর্ষককে গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে।

Exit mobile version