parbattanews

দীঘিনালায় আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল

Dighinala picture 03-07-2016

নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা:
দীঘিনালায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, একটি সুন্দর পথ চলাকে ব্যাহত করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মিলে দেশের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে যাবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হবে। এসময় তিনি আরো বলেন, রাষ্ট্র আমাদের সবার, সকলের সহযোগীতা নিয়েই দেশ এগিয়ে যাবে।

গত রবিবার উপজেলার সড়ক ও জনপথ মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মো. কাশেম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এ্যাডভোকেট আশুতোষ চাকমা, শতরুপা চাকমা, জেলা যুবলীগের সভাপতি যতন ত্রিপুরা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, দীঘিনালা জোনের প্রতিনিধি ক্যাপ্টন তৌহিদুল ইসলাম মন্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, নারী ভাইস চেয়ারম্যান গোপা দেবী চাকমা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহাদাৎ হোসেন টিটো।

এছাড়া ইফতার মাহফিলে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version