parbattanews

দীঘিনালায় ইউপিডিএফ সদস্যের বাসায় গ্রেনেড নিক্ষেপ

দীঘিনালা প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া এলাকায় মন্টু বিকাশ চাকমা নামে এক ইউপিডিএফ সদস্যের বাসায় গুলি ও গ্রেনেড ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। তবে গ্রেনেডটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে দীঘিনালা থানা পুলিশ। মঙ্গলবার মধ্য রাতের দিকে এ ঘটান ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সন্তু লারমা সমর্থিত অস্ত্রধারীরা তার নতুনবাজার এলাকায় অবস্থিত বাসায় গুলিবর্ষণ করে দ্রুত পালিয়ে যায় বলে জানান ইউপিডিএফ সদস্য মন্টু বিকাশ চাকমা। তবে এসময় তিনি বাসায় ছিলেন না বলেও জানান।

তিনি আরো জানান, এ ঘটনার পর সকালে স্থানীয়রা ঘরে গিয়ে একটি অবিস্ফোরিত গ্রেনেড দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সেটি উদ্দার করে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাদাৎ হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে।

Exit mobile version