parbattanews

দীঘিনালায় কঠোরভাবে পালিত হলো দুই দিনের অবরোধ

 

মোঃ আল আমিন, দীঘিনালা প্রতিনিধি :

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি‘র নেন্ত্রীতাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিন ও আজ বুধবার শেষ দিন পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কঠোর ও শান্তির্পৃণ ভাবে পালিত হয়েছে। অবরোধের কারণে আন্তঃউপজেলা থেকে অভ্যন্তরীণ সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। অন্যান্য দিনের তুলনায় কম খুলতে দেখা গেছে দোকানপাট। অবরোধের সমর্থনে প্রথম দিন ও শেষ দিনে খন্ড খন্ড কয়েকটি স্থানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল নেতা-কর্মীদের রাজ পথে দেখা যায়।

এই দিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা জুড়ে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা গুরুত্বপূর্ণ সব স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন থাকতে দেখা যায়। অন্যদিকে খোঁজ নিয়ে যানা যায়, অবরোধের প্রথম দিন রাতেও অবরোধের সমর্থনে পিকেটিং করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

উল্লেখ, গত ২৫শে নভেম্বর নির্বাচন কমিশনার তফসিল ঘোষনার সাথে সাথে উপজেলা ছাত্রদলের সর্বাত্বক সহযোগিতায় উপজেলার বিএনপি’র উদ্যেগে মশাল মিছিল করে এর প্রতিবাদ জানায়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন (টিটো) জানান, অবরোধে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Exit mobile version