parbattanews

দীঘিনালায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করেছে দীঘিনালা জোনের সেনাবাহিনী

শুক্রবার (১৯ মে) বিকালে এ ত্রাণ সামগ্রী তুলে দেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ পিএসসি। এসময় ৭০ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং দোকান মালিকের মাঝে ত্রাণ সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

উল্লেখ্য,গত মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত সোয়া ১টায় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এঘটনায় ৫৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই মুদি দোকান, খাবার হোটেল, ইলেকট্রনিক্‌স দোকান, ক্রোকারিজসহ ৫৪ টি ব্যবসা প্রতিষ্ঠানের সাড়ে ৫ কোটি টাকার ক্ষতি সাধন হয়ে যায়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান এবং এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম এ মোমিন শিহাব

নিউজটি ভিডিওতে দেখুন:

দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

নিউজটি ভিডিওতে দেখুন:

Exit mobile version