
দীঘিনালা প্রতিনিধি:
দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালা এবং ৫নং বাবুছড়া ইউনিয়নে অাগামী ২৯ মার্চ অনুষ্ঠিত নির্বাচন সামনে রেখে বিশেষ অাইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২মার্চ ) দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত অালোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মাকসুদুল নাঈম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির অাহম্মেদ, উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অালহাজ্ব মোহাম্মদ কাশেম, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর অালম রাজু, উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা, দীঘিনালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রজ্ঞান জ্যোতি চাকমা, ধনিতা চাকমা প্রমুখ।
অালোচনা সভায় অবাধ শান্তিপূর্ণ এবং উৎসবমূখর নির্বাচন উপহার দেয়ার জন্য অাহবান জানানো হয়|