parbattanews

দীঘিনালায় বিজিবি’র টহল গাড়িতে উপজাতী সন্ত্রাসীদের হামলা: থানায় মামলা

Rajshahi-BGB-Photo-24-Oct-1

মোঃ আল আমিন:

দীঘিনালা উপজেলার বাবুছড়ায় বিজিবি’র টহল গাড়িতে হামলা করেছে উপজাতী সন্ত্রাসীরা। রবিবার রাত সোয়া আটটার দিকে সরকারী কাজ শেষে সদর দফতরে ফেরার পথে বাবুছড়া বাজার সংলগ্ন গোরস্থান নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ি চালক ল্যান্স নায়েক সাবদার বাদী হয়ে সন্তোষ চাকমাসহ আটজনকে আসামী করে দীঘিনালা থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার রাত সোয়া আট টার দিকে বাবুছড়া বিজিবি সদর দফতরের উপ অধিনায়ক মোঃ কামাল উদ্দীন সরকারি কাজ শেষে দীঘিনালা জোন থেকে ফেরার পথে বাবুছড়া বাজার সংলগ্ন গোরস্থান নামক এলাকায় পৌছলে সন্ত্রাসীদের একটি সংঘবদ্ধ দল গাড়ি
লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারে। এতে বিজিবি উপঅধিনায়কের গাড়ির বাম পাশ এবং পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও উপ অধিনায়ক অক্ষত রয়ে যান।

এ ঘটনায় গাড়ি চালক ল্যান্স নায়েক সাবদার বাদী হয়ে সন্তোষ চাকমাকে প্রধান আসামী করে আট
জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ছয়থেকে সাত জননের নামে মামলা দায়ের করেন। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Exit mobile version