দীঘিনালা ( খাগড়াছড়ি) প্রতিনিধি:
“তারুন্যের বিনিয়োগ আগামীর উন্নয়ন” এবারের বিশ্ব জনংখ্যার দিবসের প্রতিপাদ্য বিষয়কে ধারন করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও দীঘিনালা সূর্যের হাসি ক্লিনিক এর যৌর্থ আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টা জনসংখ্যা দিবস উপলক্ষে এক র্যালিবের করা হয়। র্যালিটি দীঘিনালা সদর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা সভাপিতত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস গোপা দেবী চাকমা, প্রেস ক্লাব সভাপিত মোঃ জাহাঙ্গীর আলম রাজু।
মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা কোনান চাকমা।
প্রধান অতিথি ফজলুল জাহিদ পাভেল বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রনে সকলকে সচেতন হতে হবে, বিশেষ করে নারীদের বেশি সচেতন হতে হবে। পার্বত্যঞ্চলের গুচ্ছগ্রামগুলোতে এখন জনসংখ্যার বৃদ্ধি হার বেশি, পাড়া কর্মীদের অন্তরিকতার সাথে কাজ করলে দুর্গম এলাকা গুলোতে জনসংখ্যা নিয়ন্ত্রনে নিয়ে আসার আহবান জানান। বিশেষ করে বাল্যবিবাহের কুফল গুলো নারী সমাজে তুলে ধরতে হবে।
উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা বক্তব্যে বলেন, দুটি সন্তানের বেশি নয় -একটি হলে ভাল হয়, দক্ষ জন শক্তি দেশের বোঝা নয়, বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া তরুন তরুনীদের মানসিক পরির্বতনের সাথে সাথে বাল্যাবিবাহের কুফল, অধিক জনসংখ্যার কুফল সম্পর্কে সচেতন করতে হবে। তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রয় রাখা সম্ভব হবে।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন শ্যমলা চাকমা, আলমগীর হোসেন, সূর্যেও হাসি ক্লিনিক ম্যানাজার তরুন জ্যোতি চাকমা প্রমূখ।
আলোচনা সভা শেষে শেষ্ঠদের মাঝে সনদপত্র বিতরন করা হয়। শেষ্ঠ পরির্দশীকা মেরুং ইউপি‘র শ্যামলা চাকমা, শেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মী বোয়ালখালী ইউপি‘র বিউটি চাকমা, শেষ্ঠ ইউনিয়ন মেরুং ও শেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র মেরুং।
