parbattanews

দীঘিনালায় রাস্তায় পড়ে আছে দেড় শতাধিক আমের ক্যারেট

দীঘিনালায় রাস্তার পড়ে আছে আমসহ দেড় শতাধিক ক্যারেট। শনিবার (৯ জুলাই) সন্ধায় উপজেলার শুকনাছড়া এলাকায় এমন দৃশ্য দেখা যায়।

সরেজমিনে উপজেলার শুকনাছড়া এলাকায় গিয়ে দেখা যায়, চাঁদের গাড়ি ও আম রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আম গাড়ির চাকায় পিষ্ট হয়ে গেছে। তবে আমের মালিক হিসেবে কেউ দাবি করেননি। কী কারণে আমগুলো রাস্তায় পড়ে আছে তাও কেউ বলতে পারেননি।

তবে কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন জানান, আমগুলো দেখে মনে হচ্ছে আজই বাগান থেকে উত্তোলন করা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মোটরসাইকেল চালক জানান, সন্ধ্যার পর একটি চাঁদের গাড়িতে করে আম দীঘিনালার উদ্দেশ্যে যেতে দেখেছি। তিনি আরও জানান, চাঁদার দাবিতে হয়তো আমগুলো রাস্তায় ফেলে দেয়া হয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহমেদ জানান, রাস্তায় আম ফেলে দেয়ার কথা কেউ জানায়নি। তারপরও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

Exit mobile version