parbattanews

দীপংকরকে প্রাণনাশের হমকি দেওয়ায় লংগদুতে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

20160321_193158--0000

লংগদু প্রতিনিধি ॥
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে জড়িয়ে ‘সিএইচটি জুমল্যান্ড’ নামের ফেইসবুক আইডি থেকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে লংগদু উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সোমবার রাত সাতটায়, উপজেলার মাইনীমুখ বাজারে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ রেজাউল করিমের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ রাকিব হাসান।

এছাড়া সহ সভাপতি ছোটন কুমার দাশ, যুগ্ন সাঃ সম্পাদক মোঃ হানিফ, যুগ্ন সাঃ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, মাইনীমুখ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মোস্তফা হাসান, রাবেতা মডেল কলেজ ছাত্রলীগ সভাপতি নেচার উদ্দিন হৃদয় সহ বিভিন্ন নেতা কর্মীগণ এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা দীপংকর তালুকদারকে প্রাণ নাশের হুমকি দাতা সেই ‘সিএইচটি জুমল্যান্ড’ নামের ফেইসবুক আইডি’র এডমিনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। দীপংকর দাদার বিরুদ্ধে সেই ‘সিএইচটি জুমল্যান্ডের’ ষড়যন্ত্রকারীরা তোমাদেরকে সমাজে বা সাধারণ জনগন ভালো চোখে দেখেনা। এই ঘটনার জন্য বক্তারা তীব্র নিন্দা ও দোষী ব্যাক্তিকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানায়। অন্যথায় ‘সিএইচটি জুমল্যান্ড’ নামের ফেইসবুক আইডি’র এডমিনের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুঁশিয়ার করেন।

Exit mobile version