পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাজস্থলী উপজেলা বাস স্টেশন ও বাঙ্গালহালিয়া বাজারের সামনে বিএনপির নেতাকর্মীসহ বিক্ষোভ ও সমাবেশ করেছে অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশ ও মিছিলে নেতা-কর্মীরা ‘দীপেন দেওয়ানের পদত্যাগপত্র মানি না, মানব না’, ‘ষড়যন্ত্রমূলক পদত্যাগ মানি না, মানব না’ স্লোগান দেয়।
এ সময় যুবদলের আহবায়ক শামীম আহম্মেদ রুবেল বলেন, দীপেন দেওয়ানের পদত্যাগ পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়কে নিয়ে একটি সুন্দর রাঙামাটি করার উদ্যােগ হাতে নিয়েছেন।তার পদত্যাগে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত ও ১৯ দফা কর্মসূচি বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত করবে।
এ বিষয়ে বিএনপির এ নেতা জিকু কুমার দে বলেন, ‘দীপেন দেওয়ান শারীরিকভাবে অসুস্থ নন। দীর্ঘদিন প্রত্যন্ত অঞ্চলে তাঁর সঙ্গে ঘুরেছি, কখনো তাকে দুর্বল বা অসুস্থ দেখিনি। বিএনপির কিছু নেতা মিথ্যা তথ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পায়তারা করছে।
জিকু কুমার দে আরো বলেন, ‘তিনি পদত্যাগপত্রে যে কারণ দেখিয়েছেন, তা সঠিক নয়। শারীরিক ও মানসিকভাবে তিনি মন্ত্রিত্ব চালাতে সক্ষম। ৫ আগস্টের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যারা লালন-পালন করছিল, তাদের চাপের মুখে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে দীপেন দেওয়ানের বিকল্প নেই। তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে হবে।
