বান্দরবান বনফুলের ম্যানাজার দুর্বৃত্তদের মামলায় গুরুতর আহত হয়েছেন। সোমবার টেক্সি যোগে বান্দরবান ফেরার পথে কেরেণীরহাট এলাকায় দুর্বৃত্তদের ইটের আঘাতে গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, চট্টগ্রাম থেকে ফেরার পথে সন্ধ্যায় টেক্সিটি কেরেণীরহাট এলাকার খুনি বটতলায় পৌঁছলে দুর্বৃত্তরা ইট ছুড়ে মারলে তার মাথায় আঘাত লাগে। এতে গুরুত্ত আহত হওয়ায় তাকে স্থানীয় আশসেফা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন বান্দরবান বনফুলের স্বত্তাধিকারী খোরশেদ আলম।
