parbattanews

দূর্গম পাহাড়ে সিন্দুকছড়ি সেনা জোনের মানবিক সহায়তা

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে স্থানীয়দের মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২১ মার্চ) সকালে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় হল রুমে সেনা জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা শতাধিক অসহায় পাহাড়ি-বাঙালির মাঝে মানবিক সহায়তা প্রদান করেন।

এ সময় সহায়তার মধ্যে ছিল, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, দুজন মহিলাদের মাঝে সেলাই মেশিন ও সোলার প্যানেল বিতরণ, মসজিদে ফ্যান ও বিহারে পানির টাংকি প্রদান, কৃষকের মাঝে কৃষি সামগ্রী বিতরণ, ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান ও গরীব শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ।

জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা দুর্গম জনপদে স্থিতিশীলতা ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সিন্দুকছড়ি জোনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে জোন উপ-অধিনায়ক মেজর মো. আসাদুজ্জামান খন্দকার, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সরকার শরিফুল ইসলামসহ সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Exit mobile version