দেশের মাটিতে তারেক রহমান, ফুলের মালা দিয়ে বরণ করলেন শাশুড়ি


ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করলেন শ্বাশুড়ি সৈয়দা ইকবাল।
অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। মহাপ্রত্যাবর্তনে দেশের মাটিতে সবার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করলেন শ্বাশুড়ি সৈয়দা ইকবাল। এরপর এক এক করে তারেক রহমানকে বরণ করে নেন স্বজন ও দলের নেতাকর্মীরা
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটি সিলেটে অবতরণ করে। সেখানে বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি।
ঘটনাপ্রবাহ: তারেক রহমান, বিএনপি, স্বদেশ প্রত্যাবর্তন
Facebook Comment

















