parbattanews

ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানকে হাজতে প্রেরণ

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা মামুনুর রশিদ মামুনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক নুরুল ইসলাম এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন ভুক্তভোগী নারী বরকল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

আদালতের সমন জারি হলে উচ্চ আদালত থেকে জামিন নেন বরকলের ভুষণছড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মামুনুর রশিদ। কিন্তু উচ্চ আদালত নিম্ন আদালতে আত্মসমর্পন করতে বললেও অভিযুক্ত চেয়ারম্যান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

মঙ্গলবার বিকালে জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক নুরুল ইসলামের আদালতে আত্মসর্মপন করে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

Exit mobile version