parbattanews

নতুন কুঁড়ি স্কুলের অডিটোরিয়াম ভবন উদ্বোধন

খাগড়াছড়ি নতুন কুঁড়ি স্কুলের নবনির্মিত অডিটোরিয়াম ভবন এর শুভ উদ্বোধন করলেন, ২০৩ পদাতিক খাগড়াছড়ি ব্রিগেডিয়ার জেনারেল রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান।

রবিবার (১৬ মার্চ) সকালে খাগড়াছড়ি নতুন কুঁড়ি স্কুলের নবনির্মিত অডিটোরিয়াম ভবনের ফিতা কেটে ফলক উন্মোচন করে অডিটোরিয়াম ভবন ও স্কুল পরিদর্শন করেন রিজিয়ন কমান্ডার।
পরিদর্শন শেষে স্কুলে নতুন অডিটোরিয়াম ভবনে সংক্ষিপ্ত আলোচনা সভায় খাগড়াছড়ি ব্রিগেডিয়ার জেনারেল রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়িতে শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়ি রিজিয়ন কাজ করে যাচ্ছে। এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম, রিজিয়নরে জিটুআই মেজর মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি জেলা প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, পরিষদ ও উর্ধ্বতন কর্মকতা’রা উপস্থিত ছিলেন।

Exit mobile version