parbattanews

নতুন প্রজন্মের শিশু-কিশোরদের পাহাড়ের সবুজ ছায়াকে বিস্তৃত করতে প্রশিক্ষণ কর্মশালা

সবুজ পাহাড়ের বাঁকে আর্ট ক্যাম্পে নতুন প্রজন্মের শিশু, কিশোরদের পাহাড়ের সবুজ ছায়াকে আরও বেশি বিস্তৃত করার লক্ষ্য নিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা।

বুধবার(২১ অক্টোবর) সকালে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সবুজের প্রতি মানুষের ভালোবাসার আর্ট ক্যাম্প ২০২০ উদ্বোধন করেন প্রধান অতিথি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, হিল আর্টিস্ট গ্রুপের সভাপতি ধনমণি চাকমা। আর্ট ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ পরিচালক জীতেন চাকমা।

Exit mobile version