বান্দরবানের নাইক্ষংছড়ির চাকঢালা বাজারের প্রধান সড়কে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে চাকঢালা বাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মো. হোসেন (৬) চাকঢালার বড়ছড়া নাসক এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, দ্রুতগামী একটি মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। তবুও প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিশুটিকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও স্থানীয় বাসিন্দা ডা. সিরাজুল হক এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুর রহমান।
