parbattanews

নাইক্ষংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন নাইক্ষংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহম্মদ। আজ মঙ্গলবার বিকাল চারটার দিকে কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে কারা কতৃপক্ষ।
আদালত সূত্রে জানাযায়, নির্ধারিত সময়ে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালামতম উল্লাহর আদালতে মঙ্গলবার তোফাইল আহম্মেদকে হাজির করা হয়। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে আইনজীবীদের আবেদনের পরিপেক্ষিতে আদালত চেয়ারম্যান তোফাইল আহম্মেদকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দেন।

আইনজীবী  অ্যাডভোকেট আবুল কালাম জানান, ২০১৩ সালের ফেব্রুয়ারী মাসে মারধর ও হত্যার হুমকির অভিযোগ এনে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর ওসমান গনি থানায় একটি ননজি আর মামলা দায়ের করেন।

বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইওর আবেদনের প্রেক্ষিতে গত ৩এপ্রিল প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে শোন এরেষ্ট দেখানো হয়। রামুর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ পল্লীতে হামলার অভিযোগ গত বছর ২৮নভেম্বর নাইক্ষংছড়ি উপজেলা পরিষদ থেকে তাকে পুলিশ আটক করে।

Exit mobile version