বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন বাইশারীতে পানিতে ডুবে এনামুল হোসেন (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ৯টা ৩০ মিনিটে বাইশারী এলাকার ৩ নং ওয়ার্ডস্থ আলিক্ষ্যং এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালেমুল কুরআন নূরানী মাদ্রাসার পাশে অবস্থিত পুকুরের পানিতে শিশুটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তার পরিবারকে খবর দেয়। এনামুলকে সাথে সাথে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
