parbattanews

নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি অস্ত্রধারীরা কর্তৃক অপহৃত কৃষক উদ্ধারে পুলিশি অভিযান

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করেছে এক কৃষককে। অপরহরণের ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান পাচ্ছে না পরিবার। তবে পুলিশ অপহৃত কৃষককে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। অপহৃত কৃষকের নাম রিদুয়ান করিম মিন্টু মিয়া (৩৮)। সে পার্শ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়ার মো. সোলাইমানের ছেলে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যার পর তাকে অপরহরণ করা হয় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী মৌজার গহীন বনসমৃদ্ধ লতাবুনিয়ার উঠনি থেকে। তিনি লংগদ মুখে লম্বাচর নামক এলাকায় তামাক ও সবজি চাষী। ঘটনার সময় তিনি চাষাবাদের কাজ শেষ করে সন্ধ্যার পর রশদপাতির জন্যে বাড়িতে আসছিলেন।

স্থানীয় বাসিন্দা রশিদ আহমদ ও খুইল্ল্যাা মিয়া অপহৃত পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, তামাক ক্ষেতের কাজ শেষ করে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিদুওয়ান করিম মিন্টুকে অপহরণ করে নিয়ে যায় ৮/১০ জনের অস্ত্রধারী একটি পাহাড়ি সন্ত্রাসী। অস্ত্রের মুখে জিম্মি করে তাকে গহীন পাহাড়ি পথ বেয়ে নিয়ে যায় তারা।

কৃষকদের কয়েকজন বলেন, গত ২ সপ্তাহ আগেও একই গ্রামের কবির আহমদের ছেলে পুতাইয়্যাকেও অপহরণ করা হয়। তাকে মুক্তিপণে ছেড়ে দেয় পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রধারীরা।

তারা আরো বলেন, প্রতিবছর তামাক চাষ মৌসুমে পাহাড়ি সন্ত্রাসীরা প্রত্যেক চাষি থেকে চাঁদা আদায় করে। গড়িমসি করলে অপহরণ করে। যা বছরের পর বছর চলে আসছে। তবে তারা পরবর্তী চাষের জমিতে যেতে হবে ভয়ে মূখ খুলে না। সুযোগ নেয় সন্ত্রাসী গ্রুপগুলো।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী বলেন,অপহরণের ঘটনাস্থল লতাবুনিয়া পাহাড়টি বাইশারী মৌজা এলাকার। অপহরণের পর থেকে কৃষককের কোন হদিস এখন পাওয়া যায় নি। তবে পুলিশ অভিযান শুরু করেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, অপহরণের খবর তিনি জেনেই অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

স্থানীয় কৃষকরা চরম আতংকে আছে যে কখন-কাকে অপরহরণ করে সন্ত্রাসীরা।

Exit mobile version