নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়িতে জেলা পরিষদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারকে পুষ্প্যমাল্য দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংছড়ি সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মুহাম্মদ আবুল কালাম, সাধারণ সম্পাদক সোলতান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক করিম ইকবাল, রশিদ আহমদ, সহ-সভাপতি নুরুল আবছার, দপ্তর সম্পাদক মোশারফ হোসেনসহ নেতৃবৃন্দ পৃথক ভাবে জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক ও উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন।
