parbattanews

নাইক্ষ্যংছড়িতে নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সংবর্ধনা

Sikka-1

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নবাগত বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সংবর্ধনা দিয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা বিভাগ। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু শাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট সমাধানে তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রাথমিক অফিসার আবদুল কাদের বলেন, একটি ভালো জাতি এবং সমাজ নির্ভর করে শিক্ষার উপর। আমাদের শিশুদের জন্য বেসিক শিক্ষা দরকার। বর্তমান শিশুরা শিক্ষার জন্য অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে। প্রাথমিক শিক্ষা স্বাধীন এবং বাধ্যতামূলক। তাই মানসম্মত শিক্ষার প্রতি শিক্ষকদের আরো জোর দিতে হবে। প্রাথমিক পর্যায়ে শিশুদের ঝরে পড়া রোধে আরো সক্রিয় ভূমিকা রাখার জন্য প্রধান শিক্ষকদের প্রতি আহ্বান জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

অনুষ্ঠানে সম্প্রতি তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী তসলিমা আক্তার আন্ত: স্কুল প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চ লাফে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করায় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে তাকেও সংবর্ধনা দেওয়া হয়।

Exit mobile version