parbattanews

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে চোরাই কাঠ আটক

Bgb Kat atok-22-01-16 (1)

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির অভিযানে চোরাই কাঠ আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার সীমান্তবর্তী দোছড়ি ইউনিয়নের লম্বাফাড়ি ছড়ারমুখ নামক এলাকা থেকে এসব কাঠ আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের নায়েক সুবেদার মো. মাসুদুর রহমানের নেতৃত্বে বিজিবি সীমান্তের লম্বাফাড়ি ছড়ারমুখ এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যাক্ত অবস্থায় ১৪৫ ঘনফুট অবৈধ কাঠ আটক করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।

আটকৃত কাঠ তুলাতলী বন বিটে হস্তান্তর করা হবে বলে বজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

Exit mobile version