parbattanews

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ৫০হাজার ইয়াবাসহ ৩মাদক কারবারীকে আটক করেছে পুলিশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাচারকালে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে এই অভিযান চালান পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুমে অভিযান চালানো হয়।

এসময় ছৈয়দ আলম (৩৫), লুৎফর রহমান ((২৫) ও রশিদ আহমদ (৩২) এর শরীর তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতরা সবাই চিহ্নিত মাদক কারবারি।

উদ্ধার হওয়া ইয়াবা পাচারের সাথে স্থানীয় এক ইউপি মেম্বারের সংশ্লিষ্টতা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান পুলিশ।

এদিকে, মাদক উদ্ধার ও আটককৃত মাদককারবারীদের বিরুদ্ধে শনিবার রাতে ঘুমধুম পুলিশ ফাঁড়ির এসআই এনামুল হক বাদি হয়ে সংশ্লিষ্ট মাদক পাচার আইনে মামলা দায়ের করেছে। (মামলা নং-৬ তারিখ-২৭জুন ২০২০)।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন মাদক পাচার রোধে পুলিশ কঠোর ভূমিকা পালন করে যাবে বলে প্রত্যয় করেছিলেন।

আর তিনি যোগদানের তিনদিনের মাথায় বড় ধরনেই এই ইয়াবা চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

Exit mobile version