জমির উদ্দিন:
৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.আশরাফুল কাদের বলেছেন, ১৯৮১ সালে সীমান্ত রক্ষার জন্য ঢাকা জেলা থেকে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন নামক একটি ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় । এই ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকে পার্বত্য চট্রগ্রাম এলাকার বিভিন্ন সীমান্ত জোনে দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালন করে আসছে। এছাড়া চট্রগ্রাম এলকার সীমান্তে ৫ বছর নিরলস ভাবে দায়িত্ব পালন করে আসছে। দায়িত্ব পালন কালে এই ব্যাটালিয়ন সীমান্তের স্বার্থ রক্ষার সফলতায় নানান পুরস্কারে ভূষিত হন। দেশের নাম করা চৌকস ও দক্ষ সাহসী সামরিক কর্মকর্তারা এই ব্যাটালিয়ন থেকে সফলতা অর্জন করে সামরিকসহ দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন।
বর্তমানে নাইক্ষ্যংছড়ি জোনে দায়িত্বরত ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ,মায়ানমার সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ,মাদক দ্রব্য,চোরাচালান রোধসহ দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি রক্ষনাবেক্ষণ ও জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। পরিশেষে তিনি ,এই ব্যাটালিয়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে শহীদ ও বিভিন্œ রোগসহ ,অকাল মৃত্যুবরণকারী সৈনিক ও কর্মকর্তাদের রুহের মাগফেরাত কামনা করেন। এবং বর্তমানে কর্মরত সৈনিক ও কর্মকর্তাদের আরো আন্তরিক এবং সীমান্ত রক্ষায় দেশের অর্পিত দায়িত্ব পালনের আহবান জানান বৃহস্পতিবার ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৩২তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের দরবার হলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,-চট্রগ্রাম দক্ষিণ রিজিয়ন কমান্ডার (পরিচালক লজিষ্টিক) লে.কর্নেল মো. আব্দুর রউফ জি, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. এস এম সালা উদ্দিন,কক্সবাজার সেক্টর সদর দপ্তর এর অতিরিক্ত পরিচালক (লজিষ্টিক) মেজর এ কে এম শফিউজ্জামান খান,কক্সবাজার সেক্টর সদর দপ্তর অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো.আরিফ মহিউদ্দিন আহমেদ,এএসপিস, কক্সবাজার সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত এসএমও মেজর মোহাম্মদ সরফরাজ হায়দার এএমসি,১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো.খালিদ হাসান, ৩১ বর্ডার গার্ড ব্যাটালিনের অধিনায়ক লে.কর্ণেল মেহেদী হাসান,৪২ বর্ডার গার্ড ব্যটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো.শফিকুর রহমান, ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তানভীর আহমদ জায়ঙ্গীরদার পিএসসি,কক্সবাজার ফিল্ড ইনটেলেজেন্ট গ্রুপের অতিরিক্ত পরিচালক মেজর মো.জিয়াউর রহমান এএসপি,কক্সবাজার বিমান বাহিনীর এয়ার কমোডর এস এম শাহনেওয়াজ,আলীকদম জোন কমান্ডার লে.কর্ণেল মো. আলমগীর কবির,কক্সবাজার ১৭ ইসিবির অধিনায়ক লে.কর্ণেল সিদ্দিক মো.জুলফিকার রহমান পিএসসি,রামুর ৫৭ বীর কক্সবাজার অধিনায়ক লে.কর্ণেল জাহিদ হোসেন,১৮ ফিল্ড এ্যাম্বুলেন্স অধিনায়ক মেজর মো.শামীম হোসেন,কক্সবাজারের ডিজিএফআই এর অতিরিক্তি পরিচালক মেজর মো.মাহাবুবুর রহমান,কক্সবাজার র্যাব ৭ এর কোম্পানী অধিনায়ক মেজর সরয়ার ই-আলম,৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমিন,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদা চৌধুরী,নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা আহমেদ জামিল ,নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব সভাপতি নুরুল আলম সাঈদ, সহ-সভাপতি শামীম ইকবাল প্রমূখ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
