parbattanews

নানিয়ারচরে মিনি ট্রাক উল্টে নিহত ১

দুর্ঘটনা কবলিত মিনি ট্রাক

রাঙমাটির নানিয়ারচর উপজেলায় মিনি ট্রাক উল্টে মো. সোহেল (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের মালিক আব্দুল মালেক (২৮) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১৮নং টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার

সকাল সাড়ে ১১টার দিকে নানিয়ারচর উপজেলাধীন বুড়িঘাট ইউনিয়নের ১৮নং টিলা নামক স্থানে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাৎক্ষনিক ট্রাকটির মালিক আ. মালেক এর বাম পা সম্পূর্ণ দেহ থেকে আলাদা হয়ে যায় এবং সোহেল এর পেটের ভুঁড়ি বের হয়ে যায়। এসময় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে সোহেল মারা যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

নানিয়ারচর থানার ওসি কবির ঘটনার সতত্য নিশ্চিত করেছেন এবং ট্রাকটি আটক করা হয় বলে তিনি জানান।

Exit mobile version