parbattanews

নাফ নদীতে অভিযান, ১৫ হাজার ইয়াবাসহ আটক ২

​কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৬ এপ্রিল) দুপুরে টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক পাচারকারীরা হলো—টেকনাফ উপজেলার ৮নং ওয়ার্ড উত্তর নাজিরপাড়া এলাকার মৃত রাজা মিয়ার দুই ছেলে কফিল ও শাহিন আলম।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা পার্বত্যনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল নাফ নদীতে বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পাচারে জড়িত থাকার অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

ওই কর্মকর্তা আরও জানান, জব্দকৃত ইয়াবা এবং পাচার কাজে ব্যবহৃত বোটটি টেকনাফ মডেল থানায় হস্তান্তরের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

​মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

Exit mobile version