parbattanews

নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৪ কেজি ওজনের কোরাল মাছ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে জেলের বড়শি ধরা পড়ল  ১৪ কেজি ওজনের একটি কোরাল মাছ। মাছটি ১২০০ টাকা কেজি করে মোট ১৬ হাজার ৮’শ টাকায় বিক্রি করা হয়।

বুধবার (৮ মে) বিকালের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন খারাং খালী দিয়ে নাফনদী থেকে মাছটি এক জেলের বড়শিতে ধরা পড়ে। পরে মাছটি জেলেদের কাছ থেকে আলী আহমদ নামের এক মাছ ব্যবসায়ী কিনে নেন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার মোহাম্মদ আনোয়ার নামে এক জেলে ১৪ কেজি ওজনের একটি কোরাল মাছ বাজারে বিক্রি করতে আনেন। পরে তার সাথে দর-কষাকষি শেষে কেজি ১২০০ টাকা করে ১৬ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেওয়া হয়।

তিনি আরো বলেন, প্রায় সময় নাফনদীতে জেলেদের বড়শিতে বড় কোরালসহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ে। এতে জেলেরা খুব আনন্দিত হয় এবং ক্রয়কৃত মাছটি বেশি দামে বিক্রি করার জন্য কক্সবাজারের নেওয়া হবে বলে তিনি জানান।

জেলে মোহাম্মদ আনোয়ার বলেন, বিকালে দিকে বড়শি নিয়ে নাফ নদীর খারাং খালী এলাকায় দিয়ে মাছ ধরার জন্য যায়। প্রায় দেড় ঘণ্টা পরে বড়শিতে ১৪ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ ধরা পড়ে। এরপর অন্যান্য জেলেদের সহায়তায় মাছটি হৃীলা বাজারে ১২০০ টাকা কেজি দরে করে ১৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করি।

এ বিষয়ে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। এই নাফ নদীর মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন।

Exit mobile version