parbattanews

নিরবিচ্ছিন্ন শিক্ষার পরিবেশের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

Ramgarh 14রামগড় প্রতিনিধি:

‘শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাশ করতে পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারি সহিংসতা বন্ধ কর’ এ শ্লোগানে দেশের অন্যান্য স্থানের মত রামগড় সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা আজ শনিবার মানববন্ধন করেছে।

রামগড় খাগড়াছড়ি সড়কের কলেজ গেটে সকাল ১১টায় এ মানবন্ধন কর্মসূচি শুরু হয়। পৌনে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কলেজের সকল শিক্ষক, কর্মচারি ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে কলেজের উপাধ্যক্ষ মুহা. জয়নুল আবেদীন তাঁর বক্তব্যে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে সেশনজট নিরসনসহ শিক্ষার সার্বিক উন্নয়নে ক্রাশ প্রোগ্রাম নিয়ে যখন এগিয়ে যাচ্ছিল এ অবস্থায় লাগাতার হরতাল ও অবরোধে পুরো দেশের শিক্ষা কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ২০ লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই নিরবচ্ছিন্ন শিক্ষার পরিবেশ সৃষ্টির দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভার সিন্ধান্ত অনুযায়ি সারা দেশের মত রামগড়েও এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে সহযোগী অধ্যাপক মংসাজাই মারমা ও মো: দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।

Exit mobile version