parbattanews

নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে : আব্দুল মান্নান

কক্সবাজার জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান বলেছেন, আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে। সুন্দর ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সততার কোন বিকল্প নেই।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে ভোট গ্রহণকারী নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা এর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আল এর সঞ্চালনায় জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান, জেলা নির্বাচন অফিসার আলমগীর প্রমুখ বক্তৃতা রাখেন।

Exit mobile version