parbattanews

নির্ভয়ে দুর্গোৎসব পালন করুন : বিজিবি

নির্ভয় ও নির্বিঘ্নে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন করার আহ্বান জানিয়েছেন বিজিবির খাগড়াছড়ি সদর সেক্টরের কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

মঙ্গলবার (৮ অক্টোবর) পানছড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

বিজিবির সেক্টর কমান্ডার বলেন, উপজেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিজিবি কর্তৃক সার্বক্ষণিক মোবাইাল টিম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে বলে তিনি সকলকে আশস্ত করেন। বর্তমানে পানছড়ি উপজেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

চলমান রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান। বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শকালে পরিচালনা কমিটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত-বিনিময় করে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূূঁইয়া। সরেজমিনে উপস্থিত হয়ে সাহস ও উৎসাহ প্রদানের জন্য সেক্টর কমান্ডার ও লোগাং জোন কমান্ডারকে পূজামন্ডপ পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়।

Exit mobile version