parbattanews

নির্মলেন্দু চৌধুরীর উপর হামলার প্রতিবাদে পানছড়ি পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল

A LIG NEW PIC copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব ও যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পানছড়ি বাজারসহ আশে-পাশের এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নির্মলেন্দু চৌধুরীর উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবী জানানো হয়।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহেরের নেতৃত্বে একটি মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্কোয়ারে এক সমাবেশ করে।

সমাবেশে আবু তাহের বলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো. জাহিদুল আলম, ও খাগড়াছড়ি পৌর মেয়র আলহাজ্জ্ব মো. রফিকুল আলমের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

এ সময় মো. জাহিদুল আলম ও দলের দু:সময়ের কাণ্ডারী মো. রফিকুল আলমের নেতৃত্বে সবাইকে একজোট হওয়ার আহ্বানও জানানো হয়।

Exit mobile version