পরিবেশ, বন ও জল বায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বৃহস্পতিবার (১০ জুলাই) সরকারি সফরে কাপ্তাই ন্যাশনাল পার্ক ও কর্ণফুলী রেঞ্জে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাপ্তাই রেঞ্জ ও কর্ণফুলী রেঞ্জের বিভিন্ন ANR বাগান, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি), কাপ্তাই এলপিসি ফার্নিচার এর বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং কর্মকর্তা, কর্মচারীদের সাথে কথা বলে বিভিন্ন দিক-নির্দেশনা ও উৎসহ প্রদান করেন।
এর আগে দক্ষিণ বন বিভাগ রাঙামাটি কাপ্তাই সামাজিক বনায়ন আগর চাষীরা তাঁদের আগর গাছ মেয়াদ শেষ ও কর্তন বিষয় সচিবের সাথে কথা বলেন। সচিব আগর চাষির বিভিন্ন কথা শুনেন এবং আগর কর্তন বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান। এসময় বিএফআইডিসি যুগ্মসচিব ও অর্থ বিভাগের পরিচালক ড.মাহামুদুর রহমান ভূইয়া, রাঙামাটি বন সার্কেল বন সংরক্ষক আব্দুল আউয়াল সরকার (সিএফ), চট্টগ্রাম সার্কেল বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম (সিএফ), পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের একান্ত সচিব মো. শাহাদাত হোসেন, রাঙামাটি ঝুম বিভাগীয় কর্মকর্তা ড. জাহিদুর রহমান মিয়া( ডিএফও), কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা সাজ্জাদুজ্জামান (ডিএফ), উত্তর বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ হোসেন ও ডিএফও সোহেল রানা, কাপ্তাই এলপিসি ইউনিট সহ-মহা ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়সহ বন বিভাগের এসিএফ ও রেঞ্জ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
