parbattanews

পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার

পারিবারিক কারণে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি তার পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মোঃ সাজ্জাত আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।

সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

Exit mobile version