parbattanews

পরিত্যাক্ত অবস্থায় ২,১০২ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে পরিত্যাক্ত অবস্থায় ২,১০২ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। ৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ জানান, বুধবার রাতে নয়াপাড়া বিওপি চৌকির হাবিলদার শ্রী আন্দন মহনের নেতৃত্বে জওয়ানরা গোপন সংবাদে হ্নীলা জাদিমুরা খালের দক্ষিণ পাশ্ব এলাকায় অভিযান চালিয়ে ১৯২২ পিস ইয়াবা উদ্ধার করে।

এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৭৬ হাজার ৬শ’ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবাসমূহ বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে বলে জানিয়েছেন।

অপরদিকে ১১ মার্চ বিকালে টেকনাফস্থ জেটিঘাট বরাবর বরফ কলের পার্শ্বে একটি পরিত্যাক্ত ঘরের ছনের চালের সাথে সবুজ পলিথিন দিয়ে পেঁচানো অবস্থায় ৫৪ হাজার টাকা মূল্যমানের  ১’শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

Exit mobile version