parbattanews

পাচারকালে গামারী কাঠ জব্দ

রাঙামাটির লংগদু পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে বিপুল পরিমাণ গামারী কাঠ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)।

রোববার (২৭ এপ্রিল) উপজেলার জারুলছড়া নামক স্থান থেকে এসব কাঠ জব্দ করা হয়।
জব্দকৃত কাঠের পরিমাণ হলো ২৭৭সিএফটি। যার আনুমানিক বাজার মূল্য চার লাখ পনের হাজার টাকা।

রাজনগর জোন কমান্ডার নাহিদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিপুল পরিমাণ গামারী কাঠ জব্দ করে। মূলত গাছগুলো অবৈধ ভাবে পাচার করা হচ্ছিলো। তবে এসময় কাউকে আটক করা যাযনি বলে জানান তিনি।

Exit mobile version