parbattanews

পাটখেতে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

ধর্ষণকারী পুলিশের হেফাজতে। ছবি সংগৃহীত।

রংপুর মহানগরীর মাহিগঞ্জে পাটখেতে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার ( ২৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে মিঠাপুকুরের রাধাবল্লভপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার (২৫ মে ) সন্ধ্যায় মাহিগঞ্জ থানার ২৯ নাম্বার ওয়ার্ডের কলাবাড়ী এলাকায় একটি পাটখেতে শিশুটিকে কৌশলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বদিয়ার জামান ওরফে জামান এক ব্যক্তি। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থলে এলে ওই ধর্ষণচেষ্টাকারী পালিয়ে যান জামান।

ঘটনার পরপরই মাহিগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ টিম অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত তাকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, ঘটনাটি শোনার পর গুরুত্বের সঙ্গে পুলিশ গ্রেফতারে চেষ্টা চালায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ বদিয়ার জামানকে গ্রেফতার করে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version